‘ভিয়েতনামের সেই ভূত’ এখন হরমুজ প্রণালিতে!
গত ২২ সেপ্টেম্বর হরমুজ প্রণালি দিয়ে মাত্র দুটি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এবং বৈশ্বিকভাবে বাণিজ্য হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনকারী এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন কার্যত বন্ধ। অথচ এর চারপাশে রয়েছে বিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধজাহাজ। কিন্তু এসব যুদ্ধজাহাজও বাণিজ্যিক বিমা প্রতিষ্ঠানগুলোকে অল্প কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি নিতে রাজি করাতে পারছে না।
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৭:২৮